লারাকে টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নব্বই দশকজুড়ে ২২ গজে যখন দুজনের শ্রেষ্ঠত্বের লড়াই, তখন থেকেই মাঠের বাইরে দুজনের দারুণ বন্ধুত্ব। সময়ের সঙ্গে শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারার বন্ধুত্বের বাঁধনটা শক্ত হয়েছে আরও। একসঙ্গে হলেই চুটিয়ে আড্ডা দেন, সুযোগ পেলেই স্তুতিতে ভাসান পরস্পরকে, মুম্বাই গেলে টেন্ডুলকারের বাড়িতে ঢুঁ মারেন লারা। অটুট বন্ধুত্বের আরেকটি নিদর্শন পাওয়া গেল। শিরোপা জিতে টেন্ডুলকার আইপিএল ছাড়ার ঘোষণা দেওয়ার পর বন্ধুকে শুভকামনা জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন লারা। টেন্ডুলকার আবার মুম্বাই ইন্ডিয়ানস-সতীর্থ কাইরন পোলার্ডের মাধ্যমে লারাকে উপহার দিয়েছেন একটি শার্ট। উপহার পেয়ে ফেসবুকে লারা লিখেছেন, ‘ধন্যবাদ শচীন...শিগগিরই শার্ট পরে দেখব।’ ওয়েবসাইট।