লারার পর আমলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক দিন ধরেই ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান হাশিম আমলা। ইংল্যান্ডের বিপক্ষে মাত্রই শেষ হওয়া সিরিজেও ধরে রেখেছেন ধারাবাহিকতা। চার ইনিংসে ১১১ গড়ে ৩৩৫ রান প্রথমবারের মতো তাঁর রেটিং পয়েন্ট নিয়ে গেছে ৯০০-এর ওপরে। আমলার রেটিং এখন ৯০১। ওয়ানডে ইতিহাসে অষ্টম সর্বোচ্চ রেটিং পয়েন্ট। আমলার আগে সর্বশেষ ৯০০ পেরিয়েছিলেন ব্রায়ান লারা। ১৯৯৭ সালে ১২ জানুয়ারি লারার রেটিং ছিল ৯০৭। র্যাঙ্কিংয়ে আমলার পরেই আছেন বিরাট কোহলি, তিনে ডি ভিলিয়ার্স। বোলিংয়ে পরিবর্তন এসেছে শীর্ষস্থানে। মোহাম্মদ হাফিজকে সরিয়ে এখন এক নম্বর সাঈদ আজমল। অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের খাবি খাইয়েই শীর্ষে উঠেছেন এই অফস্পিনার। বোলিংয়ে শীর্ষচ্যুত হলেও অলরাউন্ড র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন হাফিজ। তাঁর ওপরে আছেন শুধু সাকিব আল হাসান। ওয়েবসাইট।