লারার পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিলকরত্নে দিলশানের বল ক্রিস গেইলের ব্যাট ছুঁয়ে গেল স্লিপে। মাহেলা জয়াবর্ধনের বিশ্বস্ত হাত দুটো প্রতারণা করল না এবারও। গেইলের ক্যাচ নিয়ে আরেক ক্যারিবিয়ানের পাশে বসলেন জয়াবর্ধনে। ব্রায়ান লারার মতো টেস্টে জয়াবর্ধনের ক্যাচও এখন ১৬৪টি। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়াদের তালিকায় যৌথভাবে পাঁচে আছেন ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কার সাবেক দুই অধিনায়ক। জয়াবর্ধনের (২০৮) অবশ্য ৩৩ ইনিংস কম লেগেছে লারার চেয়ে। ক্যাচ নেওয়ার ডাবল সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা রাহুল দ্রাবিড় আছেন সবার ওপরে। ২৭২ ইনিংসে ১৯৯ ক্যাচ দ্রাবিড়ের, ১৮ ক্যাচ কম নিয়ে দুইয়ে মার্ক ওয়াহ। ৮ বছর আগেই টেস্ট ক্রিকেট ছেড়ে দেওয়া জুনিয়র ওয়াহর আর দ্রাবিড়কে ধরার সম্ভাবনা নেই। তবে সেই সম্ভাবনা আছে রিকি পন্টিংয়ের। কাল পর্যন্ত ২৯২ ইনিংসে অস্ট্রেলিয়ান অধিনায়কের ক্যাচ ২৭৫। এঁদের সবার চেয়ে ইনিংস-প্রতি ক্যাচের হার বেশি স্টিভেন ফ্লেমিংয়ের। সাবেক কিউই অধিনায়ক ১৭১ ক্যাচ নিয়েছেন মাত্র ১৯৯ ইনিংসে। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে পন্টিংয়ের সবচেয়ে কাছাকাছি আছেন মাহেলা জয়াবর্ধনে ও জ্যাক ক্যালিস, ২৬৮ ইনিংসে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারের ক্যাচ ১৬১টি।