লারার ‘ক্লোন’ ব্রাভো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর ব্যাটিং দেখলে ধন্দে পড়তে হয়, অবসর ভেঙে ব্রায়ান লারাই আবার ফিরে এলেন না তো! লারার ‘ক্লোন’ হিসেবে পরিচিতি পেয়ে যাওয়া ড্যারেন ব্রাভোর একান্ত সাক্ষাৎকারে এই রহস্যই উন্মোচন করার চেষ্টা করলেন উৎপল শুভ্রব্রায়ান লারার সঙ্গে অদ্ভুত মিল... ব্রাভো: এই প্রশ্নের উত্তর যে আর কত দেব! (হাসি)। এমন শুনতে পারাটা বড় আনন্দের ব্যাপার। তবে আমি বলব, এটা আমার সহজাত ব্যাটিং স্টাইল। এটা সত্যি, ব্রায়ান লারা সব সময়ই আমার রোল মডেল ছিল। ওয়েস্ট ইন্ডিজের পক্ষেই খেলুন বা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর পক্ষে, আমি সব সময়ই লারার ব্যাটিং দেখতে উন্মুখ হয়ে থেকেছি। এখনো ব্রায়ান লারা আমার রোল মডেল। তবে আমার ব্যাটিংয়ের স্টাইলটা সহজাতভাবেই এমন।রোল মডেলের ‘ক্লোন’ মনে হওয়া ব্রাভো: কী জানি! বললাম তো আমার ব্যাটিং স্টাইলটা সহজাতই। হতে পারে, জিনের কারণে এমন মিল। আমার দাদা আর ব্রায়ানের মা ভাই-বোন। রহস্যটা বোধ হয় জিনেই।লারার ব্যাটিং প্রথম দেখার স্মৃতি ব্রাভো: প্রথম দেখেছি সম্ভবত ব্রায়ান লারা ৩৭৫ রানের বিশ্ব রেকর্ড করার সময়। আমি আমাদের বাড়ির আঙিনায় ক্রিকেট খেলছিলাম। আমার মা-বাবা আমাকে ডেকে বললেন, ‘ড্যারেন, ভেতরে আসো। দেখো, ব্রায়ান বিশ্ব রেকর্ড ভাঙছে।’ আমি জবাব দিলাম, ‘দেখার দরকার নাই। একদিন আমিই ওই রেকর্ড ভাঙব।’ তখন তো ছোট, নিজে খেলার আনন্দটাই ছিল বড়।পরে আর দেখেছেন কি না ব্রাভো: পরে সম্ভবত ভেতরে গিয়ে সবার সঙ্গে বসে টেলিভিশনে লারাকে রেকর্ড ভাঙতে দেখেছি। তখন এত ছোট ছিলাম, কী হচ্ছে ঠিকমতো বুঝিনি। যে বাড়িতে ব্রায়ানের জন্ম, যেখানে ও বেড়ে উঠেছে, সেটি আমাদের বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে। এমন একজন কিংবদন্তি আমাদের প্রতিবেশী ভেবে রোমাঞ্চিত হয়েছিলাম। তখন বয়স ব্রাভো: পাঁচ-টাচ হবে। অনেক আগের কথা।লারার সঙ্গে প্রথম দেখা ব্রাভো: ওই বিশ্ব রেকর্ডের পরপরই ব্রায়ান লারার ওপর একটা ডকুমেন্টারি হয়েছিল। ওটা করতে ব্রায়ান যখন সান্তা ক্রুজে (লারা ও ব্রাভোদের গ্রাম) এসেছিল, তখনই ওর সঙ্গে প্রথম দেখা। ওই ডকুমেন্টারিতে আমিও ছিলাম। ওটা দেখলে দেখবেন, রাস্তায় একটা ছোট ছেলে খেলছে। ওটাই আমি। লারার সঙ্গে কী কথা হয়েছিল ব্রাভো: ঠিক মনে নেই। আমি তখন খুব ছোট, তার ওপর এত এত ক্যামেরা ছিল চারপাশে! লোকজনের খুব ভিড়। ব্রায়ান আমার পিঠ চাপড়ে দিয়েছিল মনে আছে। ওই দিনটা আমার জীবনের খুব স্মরণীয় একটা স্মৃতি হয়ে আছে।লারার সঙ্গে ব্যাটিং করার অভিজ্ঞতা ব্রাভো: গায়ানার বিপক্ষে একটা ফার্স্ট ক্লাস ম্যাচে প্রথম লারার সঙ্গে ব্যাটিং করেছিলাম। আমাদের মধ্যে ১০০ রানের মতো একটা পার্টনারশিপ হয়েছিল। এটা ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। ইনিংসজুড়েই ব্রায়ান আমাকে খুব উৎসাহ দিয়েছিল, যদিও আমি খুব বেশি রান করিনি। তবে অভিজ্ঞতাটা এমনই রোমাঞ্চকর ছিল যে, আমি তা বলে বোঝাতে পারব না।কোনটা লারা—বুঝতে স্কোরারের সমস্যা হয়েছে কি না ব্রাভো: পরে শুনেছি, আমি একটা কাভার ড্রাইভ মারার পর রেডিও কমেন্টেটর বলেছিলেন, ‘আ লাভলি শট ফ্রম লারা’ (হাসি)। সবাই যে আমাকে দেখে এমন লারা-লারা বলে, এটা আমার ভালো লাগে, দারুণ একটা অনুভূতি হয়। আমি জানি, এটা অনেক বড় ব্যাপার। তবে লারার সঙ্গে আমার তুলনা হোক, এটা আমি চাই না। আমি চাই, নিজের পরিচয়ে পরিচিত হতে। নিজের ভাগ্য নিজে লিখতে। এটা বাড়তি চাপ কি না ব্রাভো: আমি এটাকে বাড়তি চাপ হিসেবে নিচ্ছি না। যদিও লারার সঙ্গে মিল থাকায় আমার কাছ থেকেও সবাই অনেক কিছু আশা করছে। তবে আমি আমার নিজের সহজাত খেলাই খেলে যেতে চাই। নিজের ওপর বিশ্বাস রাখতে চাই। তা হলে পারফরম্যান্স এমনিতেই ভালো হবে।লারার ব্যাটিংয়ে সবচেয়ে পছন্দের দিক ব্রাভো: সবকিছুই। যেভাবে ও ইনিংস গড়ার কাজটা করত, আস্তে আস্তে খেলাটা পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিত...কোন বোলারকে সমীহ করতে হবে, কোন বোলারের ওপর কখন চড়াও হতে হবে...লারার ইনিংস যেন একটা মুভির মতো। যা দেখা দুর্দান্ত এক অভিজ্ঞতা। কিছুক্ষণ ওর ব্যাটিং দেখলেই যে কারও বুঝে ফেলার কথা, দিস গাই ইজ সামথিং স্পেশাল। আমরা তো আসলে এক কিংবদন্তির কথা বলছি, তাই না?লারার ব্যাটিংয়ের ভিডিও দেখেন কি না ব্রাভো: যেকোনো ম্যাচের আগেই আমি লারার ব্যাটিংয়ের কোনো না-কোনো ক্লিপিংস দেখি। নিজেকে অনুপ্রাণিত করতেই দেখি। আমার বাড়ির আলমারি তো লারার ব্যাটিংয়ের ডিভিডিতে ভরা। লারার ব্যাটিং আমার কাছে চিরপ্রেরণার উৎস।লারার প্রিয় ইনিংস ব্রাভো: চার শর কথা বলব। ওর কামব্যাকটা ছিল দুর্দান্ত। ওই সিরিজে ও রান পাচ্ছিল না। ৬ ইনিংসে সম্ভবত এক শ-টেক শ রান করেছিল। হঠাৎ ৭ ইনিংস শেষে ওই লোকটারই রান দেখা গেল ৫০০! দ্যাটস্ স্পেশাল!লারা কোনো পরামর্শ বা উপদেশ দিয়েছেন কি না ব্রাভো: ব্রায়ান আমাকে সব সময় একটা কথাই বলে, নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের সহজাত খেলাটা খেলো, খেলাটা উপভোগ করো।ক্রিকেটে যা অর্জন করতে চান ব্রাভো: আশৈশব ক্রিকেটই আমার ধ্যানজ্ঞান, আমার ভালোবাসা। আমি গ্রেটনেস অর্জন করতে চাই। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে ফিরিয়ে নিতে চাই আগের গৌরবের জায়গায়।