লাল কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলের পর গোল। অসাধারণ সব ম্যাচ। অপ্রত্যাশিত সব ফল। ব্রাজিলে ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপই দেখল ফুটবল। কমে গেছে মেরেকেটে খেলার প্রবণতাও। ১০টি লাল কার্ডই এর প্রমাণ। ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপের পর এবারই সবচেয়ে কম লাল কার্ড বের করতে হয়েছে রেফারিকে। ১৯৮৬ সালে আটজন দেখেছিলেন লাল কার্ড। গতবার দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ১৭ জনকে মাঠ থেকে বহিষ্কার করেছিলেন রেফারি। তার আগেরবার ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপও সয়লাব ছিল লাল কার্ডে। ২৮টি লাল কার্ড—এক বিশ্বকাপে সবচেয়ে বেশি লাল কার্ড দেখাতে হয়েছিল সেবারই। এর আগের রেকর্ডটি ছিল ২২টি (১৯৯৮) লাল কার্ডের। ২০টি বিশ্বকাপের মাত্র দুটিতে কোনো খেলোয়াড় লাল কার্ড দেখেননি বা বহিষ্কৃত হননি—১৯৫০ ও ১৯৭০ সালে।