লাল দুর্গেই নাদালের নয় নম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নাদাল অপরাজেয় নয়’—ম্যাচের আগে এমনটাই বলেছিলেন নোভাক জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে আজ সার্বিয়ান তারকাকে ৩-৬, ৭-৫, ৬-২, ৬-৪ গেমে হারিয়ে রাফায়েল নাদাল বোঝালেন—এটা রোলাঁ গারোঁ। প্যারিসের এ লাল মাটিতে তাঁরই আধিপত্য!
রোলাঁ গারোঁর লাল কোর্টে আধিপত্যটাকে অভূতপূর্ব এক রূপ দিয়ে ফেললেন নাদাল। এ নিয়ে রেকর্ড নবমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেন তিনি। শুধু তা-ই নয়, টানা পাঁচ বছর এ শিরোপা জিতলেন এ স্প্যানিয়ার্ড। শুধু তা-ই নয়, ছুঁলেন পিট সাম্প্রাসের ১৪টি গ্রান্ডস্ল্যাম জয়ের রেকর্ড। নাদালের সামনে কেবল রজার ফেদারার। এ সুইস তারকার দখলে রেকর্ড ১৭টি গ্রান্ডস্ল্যাম।