প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরাসরি লাল কার্ড বা বহিষ্কার ১০টি। দুবার হলুদ কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হওয়ার উদাহরণও আছে একটি। সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার মতো ব্রাজিলের ফুটবলাররাই বিশ্বকাপে সবচেয়ে বেশি লাল কার্ডও দেখেছেন। অনাকাঙ্ক্ষিত এই রেকর্ডে খুব একটা পিছিয়ে নেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাও। ব্রাজিলের চেয়ে চারটি বিশ্বকাপ ও ২৭টি ম্যাচ কম খেলেই ১০টি লাল কার্ড জুটেছে তাদের । আটটি লাল কার্ড নিয়ে তিনে থাকা দেশটিও দক্ষিণ আমেরিকার, উরুগুয়ে। সাতটি লাল কার্ড নিয়ে এর পরই ইতালি, হল্যান্ড ও ক্যামেরুন। শুধু হলুদ কার্ড দেখায় সবার ওপরে জার্মানি (১০৪টি), এর পরই আর্জেন্টিনা (১০৩)।