লাহোরে ড্র, দ্বিতীয় পর্বে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামে গত বুধবার বাংলাদেশের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর সফরকারী পাকিস্তানের অভিযোগ ছিল, মাঠে খেলার পরিবেশ ছিল না। বৃষ্টি, কাদা—এসবই নাকি ছিল তাঁদের হারের কারণ। কিন্তু আজ কী অজুহাত দেবেন পাকিস্তানের ফুটবলাররা?আজ রোববার রাতে অনুষ্ঠিত খেলায় বৃষ্টি, কাদা কিছুই ছিল না। উল্টো পাকিস্তান পেয়েছে ঘরের মাঠের সুবিধা। এর পরও তাহলে কেন বাংলাদেশকে হারাতে পারেনি পাকিস্তান? ফিরতি লেগের ম্যাচের ফল—গোলশূন্য ড্র। অবশ্য একটা বিষয় ভেবে পাকিস্তান স্বস্তি পেতে পারে। কোচ, ফুটবলাররা মনে মনে ধন্যবাদও দিতে পারেন বাংলাদেশকে। যাক, ঢাকার মত লাহোরে অন্তত হারের ‘তিক্ত’ স্বাদটা পাকিস্তানিদের উপহার দেয়নি বাংলাদেশের ফুটবলাররা, এই ভেবে!২০১৪ বিশ্বকাপ ফুটবলের প্রাক-বাছাইয়ের দ্বিতীয় পর্বের খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন। ২৩ জুলাই প্রথম লেগের খেলা অনুষ্ঠিত হবে লেবাননে। আর ফিরতি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ জুলাই ঢাকায়।