লাৎসিওর স্বপ্ন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্যত শেষই হয়ে গেল লাৎসিওর চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন। পরশু নিজ মাঠে জুভেন্টাসের বিপক্ষে ০-১ গোলে হেরে গেছে রোমের ক্লাবটি। আর ৮৭ মিনিটে সিমিওনে পেপের গোলে পাওয়া জয়টি জুভেন্টাসকে দেখাচ্ছে ইউরোপা লিগে কোয়ালিফাই করার স্বপ্ন। লাৎসিওর অবস্থান পয়েন্ট টেবিলের চারে। ইতালি থেকে প্রথম তিনটি দল সুযোগ পায় চ্যাম্পিয়নস লিগে। ৩৫ ম্যাচে লাৎসিওর পয়েন্ট ৬০ এবং তৃতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ৬৮। বাকি তিন ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই নাপোলি চলে যাবে চ্যাম্পিয়নস লিগে।অন্যদিকে তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা দলগুলো সুযোগ পাবে ইউরোপা লিগে। ৫৬ পয়েন্ট নিয়ে জুভেন্টাস আছে ষষ্ঠ স্থানে থাকা রোমার চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে। আগামী সপ্তাহে লাৎসিও খেলবে পাঁচে থাকা উদিনেসের সঙ্গে, রোমার প্রতিপক্ষ শিরোপা থেকে ১ পয়েন্ট দূরত্বে থাকা এসি মিলান। জুভেন্টাস খেলবে শিয়েভোর বিপক্ষে। ওয়েবসাইট।