প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুষ্টিযোদ্ধা লায়লা আলীর পাঁড় ভক্ত তামান্না হক। পড়াশোনা করছেন ফ্যাশন ডিজাইন নিয়ে। কিন্তু বক্সিং রিং তাঁকে বেশি টানে। তাই ধানমন্ডি থেকে পল্টন মোহাম্মদ আলী স্টেডিয়ামে চলে আসেন বক্সিং খেলতে। তবে গত ডিসেম্বর থেকে নিয়মিত অনুশীলন করলেও এখনো রিংয়ে নামা হয়নি তাঁর। নামবেন কী করে? মেয়েদের বক্সিং যে এখনো চালুই করতে পারেনি ফেডারেশন! কাল আক্ষেপ করে বলছিলেন, ‘বৈদ্যনাথ স্মৃতি বক্সিং টুর্নামেন্টেই খেলতে চেয়েছিলাম। কিন্তু মেয়ে বলে খেলতে পারলাম না।’ তবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন ছেলেদের সঙ্গেই। ভবিষ্যতে মেয়েদের খেলার সুযোগ মিলবে—এই আশায় দিন গুনছেন বাংলার ভবিষ্যৎ ‘লায়লা আলী’।