লি এখনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকটা মজা করেই চ্যালেঞ্জ করেছিলেন ব্রেট লিকে। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগান বোধ হয় আন্দাজ করতে পারেননি এখনো লির বোলিংয়ে এত ধার! মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন চা-বিরতির সময় তাই দেখা গেল নেটে লি বোলিং করছেন, সেই বল সামলাতে হিমশিম মরগান। সাবেক অস্ট্রেলিয়ান পেসারের গতি আর বাউন্সারে রীতিমতো নাকাল হয়ে পরে জানিয়েছেন, লি নাকি বল করে পাঁজরের হাড় ভেঙে দিয়েছেন! খেসারত হিসেবে লির কাছে একটা ডিনারও চেয়েছিলেন মরগান। সিডনির এক রেস্তোরাঁয় পেট পুরে খাইয়েও দিয়েছেন বেচারা মরগানকে। ওয়েবসাইট।