লি না-কেভিতোভারও বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোয়ার্টার ফাইনাল কোর্টে গড়ানোর আগেই পরশু এটি নিশ্চিত হয়ে গিয়েছিল, উইম্বলডনের সেমিফাইনাল এবার কোনো পোলিশকে পাচ্ছেই। সংখ্যাটা দ্বিগুণ হয়ে গেল কাল। মেয়েদের বিভাগে গতবারের রানারআপ পোলিশ মেয়ে আগ্নিয়েস্কা রাদভানস্কা উঠে গেছেন সেমিফাইনালে। চতুর্থ বাছাই রাদভানস্কা কাল কোয়ার্টার ফাইনালে ষষ্ঠ বাছাই চীনের লি নাকে ৭-৬ (৭/৫), ৪-৬, ৬-২ গেমে হারিয়েছেন। বিদায় নিয়েছেন ২০১১ উইম্বলডনের শিরোপাজয়ী পেত্রা কেভিতোভাও। কোয়ার্টার ফাইনালে অষ্টম বাছাই কেভিতোভাকে ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন র্যাঙ্কিংয়ের ২০ নম্বরে থাকা বেলজিয়ামের কারস্টেন ফ্লিপকেনস। শেষ আটের অন্য ম্যাচে ফ্রান্সের মারিওন বার্তোলি ৬-৪, ৭-৫ গেমে জিতেছেন স্লোন স্টিভেনসের সঙ্গে, জার্মানির লিসিকি ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন এস্তোনিয়ার কেইয়া কানেপিকে। এএফপি।