লিউ-রবলেস মুখোমুখি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ আবার মুখোমুখি হচ্ছেন লিউ শিয়াং ও ডেরন রবলেস। চীন ও কিউবার এই দুই হার্ডলার সর্বশেষ পাশাপাশি দৌড়েছিলেন গত আগস্টে দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপে। সেখানে বিতর্কিতভাবে ডিসকোয়ালিফায়েড হয়েছিলেন প্রথম হওয়া রবলেস। অনিচ্ছাকৃত হলেও অলিম্পিক চ্যাম্পিয়ন রবলেসের পা লেগেই পড়ে গিয়েছিলেন লিউ।আজ যুক্তরাজ্যের বার্মিংহামে গ্রাঁ প্রিতে ৬০ মিটার হার্ডলসে অংশ নেবেন এই দুই তারকা। ২০০৪ এথেন্স অলিম্পিকে সোনাজয়ী লিউ বলেছেন, রবলেসের জন্য তাঁর কোনো ‘অশুভ কামনা’ নেই। ২৮ বছর বয়সী চীনা হার্ডলার চায়না ডেইলিকে যেমনটা বলেছেন, তাতে রবলেস এখনো তাঁর ভালো বন্ধু, ‘আমার মনে হয় না, দেগুতে সে কোনো ভুল করেছে। ওসব ব্যাপার প্রতিযোগিতামূলক দৌড়ে হতেই পারে। এটা স্বাভাবিক।’ এএফপি।