লিউ শিয়াংয়ের কীর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত পরশু যুক্তরাষ্ট্রের ইউজিনে ১২.৮৭ সেকেন্ডে দৌড় শেষ করে জিতেছেন ডায়মন্ড লিগ প্রিফন্টেইন ক্লাসিক। ইতিহাসে কেউ এর চেয়ে কম সময়ে ১১০ মিটার হার্ডলস শেষ করতে পারেনি। তার পরও বিশ্ব রেকর্ডের মালিক হতে পারেননি লিউ শিয়াং। বাতাসের গতি যে ছিল অনুমোদিত সীমার চেয়ে সেকেন্ডে দশমিক ৪ মিটার বেশি (২.৪ মিটার)২০০৮ সালে গড়া ১১০ মিটার হার্ডলসের বর্তমান বিশ্ব রেকর্ডটিও ১২.৮৭ সেকেন্ড। সেটি কিউবার ডেরন রোবলেসের। ১৯৮৯ সালে দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের রজার কিংডমও একই সময় নিয়েছিলেন। কিন্তু লিউয়ের মতোই বাতাসের গতি বেশি থাকায় সেটি বিশ্ব রেকর্ড হিসেবে গণ্য হয়নি। রয়টার্স।