লিগ কাপ সোয়ানসির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতিহাস হাতছানি দিচ্ছিল দুই দলকেই। নিজেদের ইতিহাসে প্রথম বড় শিরোপা জেতার সামনে দাঁড়িয়ে ছিল সোয়ানসি। আর ব্র্যাডফোর্ড জিতলে তারাই হতো লিগ কাপ জেতা চতুর্থ বিভাগের প্রথম ক্লাব। ইতিহাসটা নিজেদের করে নিয়েছে সোয়ানসিই, লিগ কাপের ফাইনালে ৫-০ গোলের বিধ্বংসী জয়ে শেষ করে দিয়েছে ব্র্যাডফোর্ড-রূপকথার। সেমিফাইনালে অ্যাস্টনভিলাকে হারিয়ে ফাইনালে ওঠে ব্র্যাডফোর্ড, আর সোয়ানসি জিতে আসে চেলসির বিপক্ষে।একই সঙ্গে গড়েছে আরেকটি ইতিহাসও। গত পরশুর ফাইনালে সবচেয়ে বড় জয়ের রেকর্ডও গড়েছে সোয়ানসি। এএফপি।