লিগ চ্যাম্পিয়নরা নেই টুর্নামেন্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছর পর আবারও মাঠে গড়াচ্ছে ফেডারেশন কাপ বাস্কেটবল টুর্নামেন্ট। ৮টি দল নিয়ে ১৮ এপ্রিল শুরু হওয়ার কথা এই প্রতিযোগিতা। কিন্তু প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন দ্য গ্রেগারিয়াস হঠাৎই নাম প্রত্যাহার করে নিয়েছে ফেডারেশন কাপ থেকে। ফেডারেশনের অদ্ভুত নিয়মের প্রতিবাদেই এমন সিদ্ধান্ত বলে কাল জানালেন গ্রেগারিয়াস দলের ম্যানেজার রাশেদুল হাসান, ‘বাইলজের নতুন নিয়মে সার্ভিসেস দল থেকে দুজন খেলোয়াড় যেকোনো দলে খেলতে পারবেন। কিন্তু এমন কিছু খেলোয়াড় আছেন যাঁরা শুধুই চুক্তিতে খেলেন বিভিন্ন সার্ভিসেস দলে, অথচও তাঁদেরও সার্ভিসেস বলেই গণ্য করা হচ্ছে। একটি বিশেষ ক্লাবকে সুবিধা দিতেই এমনটা করছে ফেডারেশন। এর প্রতিবাদেই আমরা না খেলার সিদ্ধান্ত নিয়েছি।’ এই নিয়ম বাতিল না করলে এই মৌসুমের প্রিমিয়ার লিগও বর্জন করতে পারেন বলে জানিয়েছেন গ্রেগারিয়াসের এই কর্মকর্তা।