টানা চারবার চ্যাম্পিয়ন। এই নিয়ে ৩৩ বার ডাচ লিগ জিতল আয়াক্স আমস্টারডাম। হল্যান্ডে সবচেয়ে বেশিবার লিগ জিতেছে আয়াক্সই। ২১ বারের চ্যাম্পিয়ন পিএসভি আছে দুইয়ে। কয়েক দিন আগে ৩৩তম বারের মতো পর্তুগিজ লিগ জিতেছে বেনফিকা। সবচেয়ে বেশি লিগ চ্যাম্পিয়ন ক্লাবের তালিকায় আয়াক্স-বেনফিকা আছে নয়ে। ৫৪ বার স্কটিশ লিগ জিতে বিশ্ব রেকর্ড গ্লাসগো রেঞ্জার্সের। এরপরই প্রতিবেশী উত্তর আয়ারল্যান্ডের ক্লাব লিনফিল্ড এফসি। ৫১ বার লিগ চ্যাম্পিয়ন হয়েছে নীল জার্সির দলটি। ৪৯ বার লিগ চ্যাম্পিয়ন হয়ে তিনে উরুগুয়ের পেনারল। লিগ জয়ে এশিয়ার সেরা ক্লাব হংকংয়ের সাউদ চায়না অ্যাথলেটিক (৪১ বার)।