লিগ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে বেশি লিগ শিরোপা জেতার বিশ্ব রেকর্ডটি স্কটল্যান্ডের গ্লাসগো রেঞ্জার্স ক্লাবের। মোট ৫৩ বার চ্যাম্পিয়ন হয়েছে স্কটিশ ক্লাবটি। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ বার চ্যাম্পিয়ন হয়েছে স্কটল্যান্ডেরই সেল্টিক। অন্যান্য দেশে সর্বাধিক লিগ চ্যাম্পিয়ন হওয়া ক্লাবের তালিকায় আছে জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ২১ বার, ইংল্যান্ডে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড যৌথভাবে ১৮ বার, ইতালির সিরি ‘আ’তে জুভেন্টাস ২৭ বার, স্পেনের লা লিগায় রিয়াল মাদ্রিদ ৩১ বার, ফ্রান্সে সেন্ট এতিয়েন ১০ বার, হল্যান্ডে আয়াক্স আমস্টারডাম ২৯ বার, বেলজিয়ামে অ্যান্ডারলেখট ৩০ বার, পর্তুগালে বেনফিকা ৩২ বার, হাঙ্গেরিতে ফেরেঙ্কভারেসি ২৮ বার, ব্রাজিলে পালমেইরাস ও সান্তোস ৮ বার এবং আর্জেন্টিনায় রিভার প্লেট ৩৩ বার চ্যাম্পিয়ন হয়েছে।