লিগ না জিতেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ বছর ধরে যে দলটা ঘরোয়া লিগে সেরা হতে পারেনি, তারাই কিনা হয়ে গেল ইউরোপ-সেরা। বলা হচ্ছে ২০০৫ চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন লিভারপুলের কথা। অবশ্য এর আগে-পরে ঘরোয়া লিগ না জিতেও পরের বছর ইউরোপ-সেরা হওয়ার ঘটনা ঘটেছে আরও ছয়বার— নটিংহাম ফরেস্ট (১৯৮০), ম্যানচেস্টার ইউনাইটেড (১৯৯৯), রিয়াল মাদ্রিদ (২০০০), এসি মিলান (২০০৩ ও ২০০৭) ও বার্সেলোনা (২০০৯)। ১৯৯৭-৯৮ মৌসুমের আগে শুধু লিগ চ্যাম্পিয়নদেরই অধিকার ছিল চ্যাম্পিয়নস লিগে খেলার। ১৯৮০ সালে নটিংহাম খেলেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। একবারও ঘরোয়া লিগ না জিতে ফাইনালে ওঠার একমাত্র কীর্তি জার্মানির বেয়ার লেভারকুসেনের (২০০২)।