লিগে হারে শুরু মানচিনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্তো মানচিনি
রবার্তো মানচিনি

জুভেন্টাসের সঙ্গে ২-২ গোলে ড্র—গ্যালাতাসারাইয়ের কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগে রবার্তো মানচিনির শুরুটা হয়েছিল ভালোই। কিন্তু লিগে তাঁর শুরু হলো হার দিয়ে। পরশু মানচিনির প্রথম ম্যাচে গ্যালাতাসারাই ২-১ গোলে হেরে গেছে আখিসার বেলেদিয়ের কাছে। দিদিয়ের দ্রগবার ৬৮ মিনিটের গোলে গ্যালাতাসারাই শুধু আশাই জাগিয়েছিল ম্যাচে ফেরার। এই হারে চ্যাম্পিয়নরা নেমে গেছে ১৩ নম্বরে! বাজে পারফরম্যান্সের কারণেই গত মাসে অভিজ্ঞ ফাতিহ তেরিমকে বরখাস্ত করেছে গ্যালাতাসারাই। ম্যানচেস্টার সিটির চাকরি হারিয়ে মাস তিনেক বেকার থাকা মানচিনি তুর্কি ক্লাবটির দায়িত্ব নিয়েছেন গত মাসের শেষে। ওয়েবসাইট।