প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ থেকে ঠিক ১২৫ বছর আগে একটি চিঠি লিখেছিলেন উইলিয়াম ম্যাকগ্রেগর। ১৮৮৮ সালের ২ মার্চ অ্যাস্টন ভিলার এই ভদ্রলোকের লেখা চিঠিটার সূত্রেই জন্ম বিশ্বের প্রথম ফুটবল লিগ ইংলিশ ফুটবল লিগের। ওই বছরেরই ৮ সেপ্টেম্বর ১২টি ক্লাব নিয়ে যাত্রা শুরু বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগের। ইংলিশদের দেখাদেখি দুই বছর পর ফুটবল লিগ চালু করে প্রতিবেশী আইরিশ ও স্কটিশরা। ইংলিশ চ্যানেলের ওপারে ফ্রান্সে ফুটবল লিগ চালু হয় ১৮৯৩ সালে। সিরি ‘আ’র জন্ম ১৮৯৮ সালে, স্প্যানিশ লা লিগা ১৯২৯ সালে। বিশ্বের সবচেয়ে বড় চারটি লিগের একটি বুন্দেসলিগা (১৯৬৩) সে তুলনায় সেদিনের ‘ছোকরা’। বাংলাদেশ ভূখণ্ডে প্রথম ফুটবল লিগ হয় ১৯৪৮ সালে। ঢাকা লিগে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ভিক্টোরিয়া স্পোর্টিং।