লিড নিয়েছে জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান জিম্বাবুয়ে সিরিজ
পাকিস্তান জিম্বাবুয়ে সিরিজ

বোলারদের দেখানো পথেই হাঁটলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। দারুণ বোলিংয়ের পর ব্যাটিংটাও ভালো হলো জিম্বাবুয়ের। যোগফল, হারারে টেস্টে প্রথম ইনিংসে লিড নিয়েছে স্বাগতিকেরা। পাকিস্তানকে ২৪৯ রানে অলআউট করার পর দ্বিতীয় দিন শেষে ৩২ রানে এগিয়ে গেছে দলটি। দিন শেষে জিম্বাবুয়ের স্কোর ২৮১/৭, ব্যাট করছিলেন এল্টন চিগুম্বুরা (৪০*) ও শিঙ্গি মাসাকাদজা (২*)।
সন্তানের জন্মক্ষণে কাছে থাকবেন বলে এই ম্যাচ খেলছেন না নিয়মিত অধিনায়ক ব্রেন্ডন টেলর। তাঁকে ছাড়াই পাকিস্তানের মতো বোলিং আক্রমণের বিপক্ষে দুর্বল ব্যাটিং লাইনআপ নিয়ে জিম্বাবুইয়ানরা কতটা কী করতে পারে, দেখার ছিল সেটাই। পরীক্ষাটা আরও কঠিন হলো পরপর দুই বলে থিতু হয়ে যাওয়া দুই ব্যাটসম্যান ভুসি সিবান্দা ও হ্যামিল্টন মাসাকাদজা আউট হয়ে যাওয়ায়। সেই পরীক্ষায় দলটি আপাতত উত্তীর্ণ।
আর পাস নম্বর পেতে সবচেয়ে বড় ভূমিকা সিকান্দার রাজা ও মারলন ওয়ালারের। ১ উইকেটে ৬৭ রান নিয়ে লাঞ্চে যাওয়া দলটির স্কোর দেখতে না দেখতেই ৩ উইকেটে ৬৮। এর পরই ওয়ালার-রাজার হাত ধরে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। চতুর্থ উইকেটে দলকে ১২৭ রান এনে দেওয়ার পর সাঈদ আজমলের বলে প্রথম স্লিপে হাফিজের হাতে ক্যাচ দিয়ে আউট ইনিংস-সর্বোচ্চ ৭০ রান করা ওয়ালারের। ১৭ রান পর ওই আজমলের বলেই আউট রাজা। টেস্টে নিজের প্রথম ইনিংসে ৬০ রান করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্যাটসম্যান। এই দুজনের বিদায়ের পর দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছেন চিগুম্বুরা, প্রসপার উতসেয়াকে নিয়ে সপ্তম উইকেটে ৪৩ রান যোগ করেছেন এই অলরাউন্ডার।
সাঈদ আজমল ৭৭ রানে নিয়েছেন ৪ উইকেট। দিনের শুরুতে অবশ্য টেস্টে নিজের দ্বিতীয় ফিফটিটা মুঠোয় পুরতে পারেননি এই পাকিস্তানি অফ স্পিনার। দিনের দ্বিতীয় ও মুখোমুখি হওয়া প্রথম বলেই আউট হয়েছেন আগের দিনের ৪৯ রানেই।
এদিকে ভেন্যু বদলে দ্বিতীয় টেস্টটাও হারারেতে আয়োজন করতে যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট। কৃচ্ছ্রসাধনই মূল উদ্দেশ্য। ক্রিকইনফো।
স্কোরকার্ড
পাকিস্তান ১ম ইনিংস
(১ম দিন শেষে, ২৪৯/৯; আজমল ৪৯*)
রান বল ৪ ৬
আজমল ব চাতারা ৪৯ ৬৫ ৬ ১
রাহাত অপরাজিত ০ ১ ০ ০
অতিরিক্ত (লেবা ৩, ও ১) ৪
মোট (৯০.১ ওভারে অলআউট) ২৪৯
উইকেট পতন: ৯-২৪৯।
বোলিং: চাতারা ২২.১-৬-৬৪-৩, পানিয়াঙ্গারা ২০-২-৭১-৩, শিঙ্গি ২২-৮-৪০-২, চিগুম্বুরা ২-০-১৫-০, উতসেয়া ২৩-১-৫৫-২, হ্যামিল্টন ১-০-১-০ (ও ১)।
জিম্বাবুয়ে ১ম ইনিংস
মায়োয়ো ক আদনান ব জুনাইদ ১৩ ২৬ ২ ০
সিবান্দা ক আদনান ব জুনাইদ ৩১ ৮৫ ৬ ০
হ্যামিল্টন ব আজমল ১৯ ৫২ ২ ১
রাজা ক মিসবাহ ব আজমল ৬০ ১১৮ ১০ ০
ওয়ালার ক হাফিজ ব আজমল ৭০ ১০০ ১৪ ০
চিগুম্বুরা ব্যাটিং ৪০ ৮০ ৫ ০
মুতুম্বামি এলবিডব্লু ব আজমল ১৩ ১৩ ৩ ০
উতসেয়া ব রাহাত ১৬ ৪৩ ৩ ০
শিঙ্গি ব্যাটিং ২ ৫ ০ ০
অতিরিক্ত (বা ৫, লেবা ১০, ও ২) ১৭
মোট (৮৭ ওভারে, ৭ উইকেটে) ২৮১
উইকেট পতন: ১-২৫, ২-৬৮, ৩-৬৮, ৪-১৯৫, ৫-২১২, ৬-২৩৫, ৭-২৭৮।
বোলিং: জুনাইদ ২০-৬-৬১-২, রাহাত ১৮-৩-৫৩-১ (ও ২), রেহমান ১৯-৫-৫৬-০, আজমল ২৬-৩-৭৭-৪, ইউনিস ৪-১-১৯-০।