লিনু টিটির নতুন সাধারণ সম্পাদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেবিল টেনিস ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক হয়েছেন টিটি তারকা জোবেরা রহমান লিনু। বর্তমান অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ কামরুল হুদাকে সরিয়ে তাঁকে এই দায়িত্ব দিয়েছে সরকার। আর সাধারণ সম্পাদক কামরুল হুদাকে করা হয়েছে সহসভাপতি। তবে ২৬ সদস্যের অন্য পদগুলোয় আর কোনো রদবদল করা হয়নি। এই কমিটিতেই সহসভাপতি ছিলেন লিনু।