লিনেকারের কীর্তি ছুঁয়ে ফেললেন বেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর ‘হার্ট’ বানানো তাঁর উদযাপন-ভঙ্গি। বেল এখন রিয়াল সমর্থকদের হূদয়েও। ছবি: রয়টার্স
গোলের পর ‘হার্ট’ বানানো তাঁর উদযাপন-ভঙ্গি। বেল এখন রিয়াল সমর্থকদের হূদয়েও। ছবি: রয়টার্স

গ্যারি লিনেকারের পাশে নাম লিখিয়ে ফেললেন গ্যারেথ বেল! না, ফুটবলীয় কীর্তিতে ইংলিশ কিংবদন্তি লিনেকারের যে অর্জন, সেটা এখনই দুই কদম হেঁটেই পার করে ফেলা তো আর সম্ভব নয়। তবে লিনেকারের অন্তত একটি কীর্তি ছোঁয়া হয়ে গেল তাঁর। এর আগে স্প্যানিশ লিগে হ্যাটট্রিক করা একমাত্র ব্রিটিশ খেলোয়াড় ছিলেন লিনেকার। বার্সার হয়ে লিনেকারের সেই কীর্তির ২৬ বছর পর বেলও পেলেন হ্যাটট্রিক। কাল বেল-ময় ম্যাচে ভ্যালোদোলিককে ৪-০ গোলে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ।
৩৩, ৬৪ ও ৮৯ মিনিটে তিনটি গোল করেছেন ওয়েলশের এই উইঙ্গার। শুধু তা-ই নয়, ৩৬ মিনিটে করা করিম বেনজেমার গোলটিও তাঁর বানিয়ে দেওয়া। বেলের হ্যাটট্রিকটাও ‘পারফেক্ট হ্যাটট্রিক’। একটি গোল হেড থেকে করেছেন, একটি ডান পায়ে, অন্যটি বাঁ পায়ে। তিনটি অস্ত্র ব্যবহার করে হ্যাটট্রিক করাটাকেই বলে পারফেক্ট হ্যাটট্রিক।
নেইমারের বার্সার হয়ে শুরুর উজ্জ্বল দিনগুলোতে অনেকজ গঞ্জনা শুনতে হয়েছে। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের তকমা যে এমনি এমননি পাননি, সেটাই যেন বুঝিয়ে দিতে শুরু করেছেন আগের ম্যাচেই চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত এক গোল করা এই ২৪ বছর বয়সী। ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতিও যেন বুঝতে দিচ্ছেন না।
সামনের দিনগুলোতে আরও বিস্ফোরক বেলকেই সবাই দেখবে বলে পূর্বাভাস দিচ্ছেন কার্লো আনচেলত্তি। রিয়াল কোচ বলেছেন, ‘এত দিন ও নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছিল। সেই মানিয়ে নেওয়ার পর্বটি শেষ। এখন ও আত্মবিশ্বাসী। তাই ভালোও করছে।’ রোনালদোকে ছাড়াই পর পর দুই ম্যাচে প্রতিপক্ষের জালে আট গোল! এই দলটা এখন একা রোনালদোর কাঁধেও যে সওয়ার নয়, সেটাও যেন বুঝিয়ে দিচ্ছে।

ওদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ এলচেকে ২-০ গোলে হারিয়ে ধরে ফেলেছে বার্সেলোনাকে। ৬২ মিনিট পর্যন্ত অ্যাটলেটিকোকে লাগাম পরিয়ে রাখা এলচে শেষ পর্যন্ত হেরেছে কোকে আর চোট সেরে ফেরা ডিয়েগো কস্তার গোলে। এই জয়ে বার্সা ও অ্যাটলেটিকো দুই দলেরই পয়েন্ট এখন ৪০। ৩৭ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল। অবশ্য দুই শিরোপা-প্রতিদ্বন্দ্বীকে আবারও পেছনে ফেলার সুযোগ থাকছে বার্সার। আজ বাংলাদেশ সময় রাত দুটোয় শুরু হবে বার্সা-বিলবাও ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ফোর।

শুধু ক্রিকেটের সর্বশেষ স্কোর জানতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে। যেকোনো খেলার আপডেট পেতে S লিখে এসএমএস করুন 2221 নম্বরে।