লিনেকারের ক্ষোভ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপারটা মানতে পারছেন না গ্যারি লিনেকার! ১৯৮৬ বিশ্বকাপে গোল্ডেন বুটজয়ী সাবেক এই ইংলিশ স্ট্রাইকার টুইটে ঝেড়েছেন নিজের ক্ষোভ। তাঁর ক্ষোভ ইতালির প্রতি, ইতালি কেন কোস্টারিকাকে হারাতে পারল না! ব্যাপারটা বোধগম্য। পরশু ইতালি-কোস্টারিকা ম্যাচের দিকে তাকিয়ে ছিল গোটা ইংল্যান্ড। এই ম্যাচে পিরলো-বুফনরা কোস্টারিকাকে হারাতে পারলে ইংল্যান্ডের দ্বিতীয় রাউন্ডের আশাটা বেঁচে থাকত। কিন্তু কোস্টারিকার কাছে ইতালির হার, টিম টিম করে জ্বলতে থাকা ইংলিশদের দ্বিতীয় রাউন্ড নিয়ে আশার বাতি নিভিয়ে দিয়েছে এক
ফুৎকারেই। ইতালির হারে আশাহত লিনেকার তাই টুইট করেছেন, ‘আমরা ইতালির ঘাড়ে সওয়ার হয়েছিলাম। নির্ভর করেছিলাম তাদের ওপর। কিন্তু তাই বলে ইতালি এত বাজে খেলবে! আমরা তাদের ওপর নির্ভরশীল ছিলাম বলেই ইতালি আমাদের মতো খেলবে? এটা কোনো অজুহাত হতে পারে না!’ ইংল্যান্ড দলের বিদায় নিয়ে সমালোচনামূলক কোনো টুইট না করেও ভাষার মারপ্যাঁচে ইংল্যান্ডকে কী চমৎকারভাবেই না ধোলাই করলেন ইংল্যান্ডের ফুটবলগ্রেট!