লিনের ক্যাচে জয় কেকেআরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কোরকার্ড বলছে ক্রিস লিন ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ৩১ বলে ৪৫ রানের ইনিংসের জন্য। কিন্তু স্কোরকার্ড বলছে না, স্রেফ এবি ডি ভিলিয়ার্সের ক্যাচটা নেওয়ার জন্যই পুরস্কারটা পেতে পারতেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। শেষ ওভারে রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুর দরকার ছিল ৯। চতুর্থ বলে বাউন্ডারি লাইনে শূন্যে শরীর ভাসিয়ে লিন এবির যে ক্যাচটি নিলেন, সেটিকে অবিশ্বাস্য বললেও কম বলা হয়। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচটা ২ রানে জিতে গেল সাকিববিহীন কলকাতা নাইট রাইডার্স। অথচ ১৫১ রান তাড়া করে প্যাটেল, তাকাওয়ালে, কোহলিরা জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন বেঙ্গালুরুকে। শেষ চার ওভারে দরকার ছিল ২৮। যুবরাজ, ডি ভিলিয়ার্সরা সেটাই নিতে পারলেন না। এর আগে লিন ও ক্যালিসের (৪২ বলে ৪৩) কল্যাণে ১৫০ রান করতে পারে কলকাতা। সেট ম্যাক্স।