লিনের বদলি হ্যান্ডসকম্ব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক সপ্তাহের মধ্যে মুদ্রার দুই পিঠই দেখা হয়ে গেল ক্রিস লিনের। টি-টোয়েন্টি অভিষেক আগেই হয়েছে। ১৩ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকও হয়ে গেল। কিন্তু ঘাড়ের চোটে এরপরই সিরিজের দল থেকে সরে দাঁড়াতে হয়েছে মারকুটে এই ব্যাটসম্যানকে। চলতি বিগ ব্যাশে নাকি এই চোট নিয়েই খেলছিলেন। কিন্তু সেটাই কাল হলো তাঁর জন্য, পাকিস্তান ও নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের দলে লিনের পরিবর্তে ডাক পেয়েছেন পিটার হ্যান্ডসকম্ব। টেস্ট ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার প্রতিমূর্তি হয়ে ওঠা হ্যান্ডসকম্বের ওয়ানডে অভিষেক হচ্ছে আজ। রয়টার্স।