লিপ্পি এখনো মুগ্ধ জিদানে
গত দুই দশকের সেরা ফুটবলার কে? কোনো রকম সংশয়ের দোলাচলে না দুলে মার্সেলো লিপ্পি নির্দ্বিধায় দিয়ে দিলেন তাঁর ভোট—জিনেদিন জিদান। কোচ হিসেবে লিপ্পি ইতালিকে জিতিয়েছিলেন ২০০৬ বিশ্বকাপ। সেটি আবার ফাইনালে জিদানেরই ফ্রান্সকে হারিয়ে।সেদিন লিপ্পি খুবই কাছ থেকে দেখেছিলেন তাঁর শিষ্য মাতেরাজ্জিকে জিদানের ঢুস মারার অপ্রীতিকর ঘটনাটি। আরও ভালো করে দেখেছিলেন, ঢুস কাণ্ডের আগে যতক্ষণ মাঠে ছিলেন, জিদান তাঁর দলকে কেমন নাচিয়েছিলেন। তারও আগে তাঁরা ছিলেন গুরু-শিষ্য। জুভেন্টাসে একসঙ্গে কাজ করেছেন বছর চারেক। জিদানের পায়ের সমস্ত কারুকাজ যেমন কাছ থেকে দেখেছেন, তেমনি গুরু হিসেবে ভুলত্রুটি শুধরেও দিয়েছেন। লিপ্পির চেয়ে ফুটবলার জিদানকে বেশি আর কে জানবে?সেই অভিজ্ঞতা থেকেই এল মাত্তিনোকে ইতালির ৬৩ বছর বয়সী কোচ নিঃসংকোচে বলেছেন, ‘গত ২০ বছরের সেরা ফুটবলার কে? এর উত্তর হবে জিদান। তার মধ্যে ফুটবলীয় গুণাবলির সবকিছুই ছিল। সে কী করবে, তা আপনাকে কখনোই কিছু বলে দিতে হতো না। সে নিজে থেকেই সব করত এবং জানত তার কাছে প্রত্যাশা কী।’সে না হয় হলো। কিন্তু জিদানের আগে সেরা খেলোয়াড় কে? উত্তর লিপ্পির মুখেই শোনা যাক, ‘তার আগের ২০ বছরে, বিতর্কহীনভাবেই ডিয়েগো ম্যারাডোনা ছিল সেরা। এ নিয়ে আমার মনে কোনো সংশয় নেই।’ ওয়েবসাইট।