মার্সেলো লিপ্পির মুখে এ কী কথা! চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে স্পেনের পর সবচেয়ে বেশি শিরোপা গেছে ইতালিতেই। অথচ ইতালির সাবেক কোচ বলে দিচ্ছেন, সামনের ১০ বছর একটা চ্যাম্পিয়নস লিগও নাকি পাবে না ইতালির কোনো ক্লাব! স্বদেশি ক্লাবগুলোর প্রতি এই আস্থাহীনতা কেন? লিপ্পির শঙ্কা, ইতালির ফুটবল ওপরে ওঠা দূরে থাক, দিনে দিনে আরও নিচে নামবে। জুভেন্টাসকে ভালো ক্লাব মানছেন, কিন্তু চ্যাম্পিয়নস লিগ জেতার মতো ক্লাব নয় বলেই ধারণা বিশ্বকাপজয়ী কোচের। যুক্তি অবশ্য আছে লিপ্পির কথায়, চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে ইতালির সবেধন নীলমণি ক্লাব এখন শুধুই এসি মিলান। তাই সামনের দিকে আলামত ভালো দেখছেন না লিল্পি! ওয়েবসাইট।