লিপ্পির সর্বকালের সেরা বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মুহূর্তে বিশ্বের সেরা ফুটবল ক্লাব কোনটি? বেশির ভাগেরই উত্তর হবে, কেন, বার্সেলোনা! তবে কাতালান ক্লাবটিই সর্বকালের সেরা কি না, এটা নিয়ে বিতর্ক আছে এবং থাকবে। তবে ইতালির বিশ্বকাপজয়ী কোচ মার্সেলো লিপ্পির মনে কোনো সংশয় নেই যে, বার্সেলোনাই সর্বকালের সেরা ক্লাব।এএস ডট কম ওয়েবসাইটে লিপ্পি বলেছেন, ‘আমার কাছে বার্সেলোনাই সর্বকালের সেরা দল। ফুটবল ইতিহাসে আয়াক্স, এসি মিলান, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলগুলোরও দারুণ সময় গেছে। কিন্তু বার্সেলোনা সবকিছুই জিতেছে। এ ছাড়া এই দলের খেলোয়াড়েরাই স্পেনকে ইউরো ২০০৮ ও ২০১০ বিশ্বকাপ জিতিয়েছে।’তবে বার্সার প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকেও ভোলেননি লিপ্পি। রিয়াল কোচ হোসে মরিনহোর প্রশংসাও করেছেন, ‘মরিনহো দারুণ একটা দল তৈরি করেছে। এ বছর দলটা আরও ভালো খেলছে। তাদের গতি বেড়েছে, হয়েছে আরও কৌশলী।’এরপর বার্সাকে ইঙ্গিত করে বলেছেন, ‘তাঁর (মরিনহো) দুর্ভাগ্য, বিশ্বের অন্যতম সেরা একটি দলের সঙ্গে তাঁকে তাল মেলানোর চেষ্টা করতে হচ্ছে।’ ওয়েবসাইট।