লিফটেআটকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ বছর পুরোনো একটি লিফট নিয়মিত ঠিকঠাক কাজ করবে, এমন আশা করাই ভুল। তবে কর্তাদের সম্ভবত সেদিকে খেয়াল নেই। সেটির মূল্যই পরশু দিতে হলো সৌরভ গাঙ্গুলীকে। লিফটে আটকে পড়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক, পরে তাঁকে উদ্ধার করা হয়। নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে কাল ইডেনে, তার আগের দিন সন্ধ্যাবেলায় ইডেনে নিজের অফিসে যাওয়ার জন্য লিফটে উঠেছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি। কিন্তু দোতলা পেরোতে না-পেরোতেই প্রায় তিন দশক পুরোনো লিফটটা বেঁকে বসল। ভেতরে আটকা পড়েন ‘দাদা’। নিরাপত্তারক্ষীরা অবশ্য দ্রুতই ব্যবস্থা নিয়ে একটি ছোট চৌকির সাহায্যে গাঙ্গুলীকে বের করে আনেন। ১৯৮৭ বিশ্বকাপের ফাইনালের সময় এই স্টেডিয়াম নতুন করে সাজানো হয়েছিল। ২০১১ বিশ্বকাপেও ইডেনের অনেক সংস্কার করা হলেও লিফটটি থেকে যায় আগের মতোই। ওয়ানইন্ডিয়া।