লিবার্তাদোরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন দক্ষিণ আমেরিকান ফুটবল বলতেই যেন আর্জেন্টিনা-ব্রাজিল। আন্তর্জাতিক ফুটবলে যেমন, ক্লাব ফুটবলেও তেমনি আধিপত্য দেশ দুটির ক্লাবগুলোর। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় ক্লাব টুর্নামেন্ট কোপা লিবার্তাদোরেসই এর সবচেয়ে বড় উদাহরণ। এবারের আগে হওয়া ৫৩ আসরের ৩৮টি শিরোপাই হয় আর্জেন্টিনায়, নতুবা ব্রাজিলে গেছে। আর্জেন্টাইনরা জিতেছে ২২ বার, ব্রাজিলিয়ানরা ১৬ বার। সর্বোচ্চ সাতবার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনার ইনডিপেন্ডিয়েন্তে। অন্যদিকে, ব্রাজিলের নয়টি ক্লাব ভাগাভাগি করেছে ১৬টি শিরোপা। সংখ্যাটি আজ ১০ হয়ে যেতে পারে যদি প্রথম লেগের ০-২ ব্যবধান ঘুচিয়ে জিতে যায় অ্যাটলেটিকো মিনেইরো। তৃতীয় সর্বোচ্চ আটবার চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ের দুই ক্লাব পেনারল ও ন্যাসিওনাল। প্যারাগুয়েকে তিনটি শিরোপাই এনে দিয়েছে এবারের ফাইনালিস্ট অলিম্পিয়া।