লিভারপুল ও চেলসির জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই মৌসুমের প্রিমিয়ার লিগে একেবারেই দুই মেরুর দুই রেকর্ড আছে এভারটনের। সবচেয়ে বেশি ম্যাচে (১৬টি) টানা গোল করেছে মার্সিসাইডের এই ক্লাব। করেছে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল হজমের রেকর্ডও (১৪টি ম্যাচে)। গতকাল নিজেদের মাঠে চেলসির কাছে ২-১ গোলে হেরে দুটি রেকর্ডই আরও এক ম্যাচ বাড়িয়ে নিল দলটি। অথচ এভারটনের শুরুটা ছিল দুর্দান্ত। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে গিয়েছিল মিডফিল্ডার স্টিভেন পিয়েনারের গোলে। কিন্তু ৪২ ও ৭২ মিনিটে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের জোড়া গোলই জিতিয়েছে চেলসিকে। দিনের অন্য ম্যাচটিতে কিউপিআরকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। লুইস সুয়ারেজে (২টি) ও ড্যানিয়েল অ্যাগার ২৭ মিনিটের মধ্যেই অল রেডদের ৩ গোল এনে দিয়েছিলেন। এই ২ গোল নিয়ে লিগে ১৩ গোল হলো সুয়ারেজের। সর্বোচ্চ ১৪ গোল রবিন ফন পার্সির। ওয়েবসাইট।