লিভারপুল-ভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারোলিন ওজনিয়াকি
ক্যারোলিন ওজনিয়াকি

ক্যারোলিন ওজনিয়াকি পেশাদার টেনিস খেলোয়াড়, কিন্তু ক্যারোলিন ওজনিয়াকি দারুণ একজন ফুটবলভক্ত। ডেনিশ এই টেনিস তারকার প্রিয় দল লিভারপুল, প্রিয় খেলোয়াড় স্টিভেন জেরার্ড। ইংলিশ মিডফিল্ডারের একটা জার্সিও আছে তাঁর সংগ্রহে। অ্যানফিল্ডে যেদিন শেষ ম্যাচ খেলতে নামেন জেরার্ড, সেই জার্সিটা পরে টিভি সেটের সামনে বসেছিলেন ওজনিয়াকি। দুর্ভাগ্য, ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ম্যাচটি ৩-১ গোলে হেরে যায় অলরেডরা। মৌসুমের নিজেদের শেষ ম্যাচটিও জিততে পারেনি তারা। সমর্থক হিসেবে মনটা একটু খারাপই হওয়ার কথা। তবে এর মধ্যেও তিনি বের করে নিয়েছেন ‘ইতিবাচক’ একটা দিক ‘কিছু না হলেও শেষ ম্যাচে একটা গোল তো পেল জেরার্ড!’ তবে ‘মিডফিল্ড জেনারেল’ অ্যানফিল্ডে আর নেই—সহজেই মানতে পারছেন না ওজনিয়াকি। ফ্রেঞ্চ ওপেন খেলতে প্যারিসে এসে সেটাই বললেন ওজনিয়াকি, ‘স্টিভেন জেরার্ডকে ছাড়া লিভারপুর, অদ্ভুত একটা ব্যাপার হবে।’ এএফপি।