লিভারপুল-সিটি ড্র, বার্সার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নায়ক হতে হতে শেষ পর্যন্ত খলনায়ক বনে গেলেন মার্টিন স্কারটেল। লিভারপুল ডিফেন্ডারের ভুল পাস থেকে বল পেয়েই গোল করে ম্যানচেস্টার সিটিকে বাঁচিয়েছেন কার্লোস তেভেজ। দু-দুবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে সিটি। ৩৪ মিনিটে স্কারটেলের গোলে এগিয়ে যায় অল রেডরা। ৬৩ মিনিটে ইয়া তোরে সমতা আনেন। তিন মিনিট পর লুইস সুয়ারেজ আবারও এগিয়ে নিয়েছিলেন লিভারপুলকে। অন্য ম্যাচে আর্সেনাল গোলশূন্য ড্র করেছে স্টোক সিটির সঙ্গে। লা লিগায় লিওনেল মেসির জোড়া গোলে ২-১ গোলে ওসাসুনাকে হারিয়েছে বার্সেলোনা। এএফপি।