লিভারপুলকে শেষ মুহূর্তে হারের স্বাদ দিল আর্সেনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবিন ভন পার্সির দুর্দান্ত পারফরমেন্সে লিভারপুলের বিপক্ষে শেষ মুহূর্তে ২-১ গোলের জয় পেয়েছে আর্সেনাল। দীর্ঘ সময় ১-১ গোলে সমতা থাকার পর দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে লিভারপুলকে হতাশায় ডুবিয়েছেন পার্সি। আর্সেনালের পক্ষে অপর গোলটিও করেছেন এই ডাচ স্ট্রাইকার।প্রথমার্ধের ২৩ মিনিটে রক্ষণভাগের দুর্বলতায়, আত্মঘাতী গোলে শুরুতেই পিছিয়ে পড়েছিল আর্সেনাল। তবে ৩১ মিনিটে হেড থেকে গোল করে খেলায় সমতা ফেরান পার্সি। এরপর দীর্ঘ সময় আর কোনো গোলের দেখা পায়নি কোনো দলই। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হবে—এমনটাই ধরে নিয়েছিল অনেকে। কিন্তু শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে হিসাবটা পাল্টে দিয়েছেন ভন পার্সি। অ্যালেক্স সংয়ের পাস থেকে গোল করে গানারদের পুরো ৩ পয়েন্ট এনে দিয়েছেন এই তারকা স্ট্রাইকার। এই জয় দিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে আর্সেনাল। সকারনেট।