লিভারপুলে কোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসে স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়েছেন। ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার জো কোল কোথায় যোগ দেন এ নিয়ে নানা জল্পনা-কল্পনা ছিল। উঠে এসেছিল আর্সেনাল, টটেনহ্যামের নাম। শেষ পর্যন্ত কোলকে দলে ভিড়িয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। লিভারপুলের সঙ্গে চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই ফুটবলার। ২০০৩ সালে ওয়েস্টহ্যাম ছেড়ে চেলসিতে যোগ দিয়েছিলেন কোল। ২৮২ ম্যাচ খেলে গোল করেছেন ৪০টি। তিনটি প্রিমিয়ার লিগ ও দুটি এফ এ কাপ জিতেছেন। কিন্তু শেষের দিকে ক্লাবটির সঙ্গে আর বনিবনা হচ্ছিল না কোলের। কী কারণে তিনি চেলসি ছেড়েছেন তা এখনো পরিষ্কার নয়। জুনে দল ছাড়ার সময় কোল জানিয়েছিলেন, ‘অর্থনৈতিক কারণের চেয়ে রাজনৈতিক কারণই তাঁর চেলসি ছাড়ার বড় কারণ।’