লিভারপুলে খেলবে গ্রামীণফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল স্ট্যান্ডার্ড চার্টার্ড করপোরেট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গ্রামীণফোন ২-০ গোলে হারিয়েছে ইপিলিয়নকে। চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার আগামী মে মাসে লিভারপুলের মাঠে গ্রামীণফোনের খেলার সুযোগ। লিভারপুলে গ্রামীণফোন খেলবে বিশ্বের ১৪টি দেশের করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে। এই টুর্নামেন্টের আয়োজক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।