লিভারপুলের কাছে চেলসির হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানের দিক থেকে পিছিয়ে, প্রতিপক্ষের সঙ্গে আকাশ-পাতাল পার্থক্য সাম্প্রতিক পারফরম্যান্সেও। একের পর এক জয়ে চেলসি যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে, সেখানে দুই ম্যাচ আগেও লিভারপুল ঘুরপাক ছিল অবনমন এলাকায়। তবে সব সমীকরণ মিথ্যে প্রমাণিত করে চেলসিকে ২-০ গোলে হারের স্বাদ দিয়েছে লিভারপুল।অবশ্য লিভারপুল নয়, চেলসিকে হারের স্বাদ দিয়েছেন ফার্নান্দো তোরেস বলাই ভালো। এদিন লিভারপুলের দুটি গোলের দুটিই যে করেছেন এই স্প্যানিশ স্ট্রাইকার! লিভারপুলের রাতে জয় পেয়েছে ম্যানসিটিও। তবে হেরে গেছে আর্সেনাল। ওয়েস্ট ব্রমকে ২-০ গোলে হারায় ম্যানসিটি। অন্যদিকে নিউক্যাসলের কাছে ১-০ গোলে হেরে যায় আর্সেনাল।—বিবিসি