লিভারপুলের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংলিশ লিগ কাপের (কার্লিং কাপ) তৃতীয় রাউন্ডে উঠেছে লিভারপুল। পরশু পূর্ণশক্তির অল রেডরা ৩-১ গোলে হারিয়েছে লিগ ওয়ানের দল এক্সেটার সিটিকে। এবার কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় সুযোগ না পাওয়ায় ১৯৯৯ সালের পর এই প্রথম এই প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে খেলতে হয়েছে লিগ কাপের সাতবারের চ্যাম্পিয়ন লিভারপুলকে।পরশুর জয়টি ছিল লিভারপুলের কোচ হিসেবে সব মিলিয়ে কেনি ডালগ্লিশের ২০০তম। লুইস সুয়ারেজ, ম্যাক্সি রদ্রিগেজ ও অ্যান্ডি ক্যারোলের গোল সফরকারীদের সহজ জয় এনে দেয়। এ নিয়ে টানা তিন ম্যাচে গোল পেলেন কোপা আমেরিকার সেরা খেলোয়াড় সুয়ারেজ। তবে এই ম্যাচে দুঃসংবাদও আছে লিভারপুলের জন্য। কণ্ঠার হাড় ভাঙায় পর্তুগিজ মিডফিল্ডার রাউল মিরেলেস কয়েক সপ্তাহের জন্য চলে গেছেন মাঠের বাইরে। এএফপি।