লিভারপুলের শিকার চেলসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুঃসময় কাটছে না চেলসির। ইংলিশ প্রিমিয়ার লিগের রোববার রাতে অনুষ্ঠিত খেলায় লিভারপুলের শিকারে পরিণত হয়েছেন দিদিয়ের দ্রগবারা।লিভারপুল নয়, চেলসি আসলে শিকারে পরিণত হয়েছে রাউল মিরেলেসের। ম্যাচের একমাত্র গোলটি করেছেন পর্তুগীজ এই মিডফিল্ডার। কৃতিত্বটা তাই মিরেলেসকে দেওয়াটাই যৌক্তিক।শুরু থেকেই আক্রমণাত্মক খেলা খেলেছে উভয় দল। বেশ কয়েকটি ভালো সুযোগও এসেছে। কিন্তু প্রথমার্ধে কোন সুযোগই কাজে লাগাতে পারেনি কেউ। কিন্তু দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে দুর্দান্ত এক গোল করে বসেন লিভারপুলের মিরেলেস। আর শেষ পর্যন্ত জয়টা আসে ১-০ তেই। বিবিসি।