লিমিটেড কোম্পানি শেখ রাসেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাহনী, মোহামেডান ও শেখ জামালের পর এবার লিমিটেড কোম্পানি হয়ে গেল শেখ রাসেল ক্রীড়াচক্র। কাল জাতীয় ক্রীড়া পরিষদের নতুন মিলনায়তনে এ ঘোষণা দেন ক্লাবটির কর্মকর্তারা। ক্লাবটি গত মৌসুমের ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ ও প্রিমিয়ার লিগ জয়ের উৎসবও করল একই সঙ্গে। সেখানে স্বাধীন বাংলা ফুটবল দলকেও দেওয়া হয় সংবর্ধনা।