লির আমন্ত্রণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুজন মিলে একসঙ্গে বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন, অনেক মঞ্চেই উঠেছেন একসঙ্গে। এবার শচীন টেন্ডুলকার ও শাহরুখ খান বোধ হয় পাশাপাশি বসে একটা চলচ্চিত্র দেখতে যাচ্ছেন। সেটিও এমন একজনের আমন্ত্রণে, যাঁর রুপালি পর্দায় অভিনয় করাটাই অপ্রত্যাশিত একটা ব্যাপার। ব্রেট লি ২২ গজে কী করতে পেরেছেন, সেটা সবাই জানে। বড় পর্দায় কী করতে পারবেন, সেটা জানা যাবে সামনে। অনুপম শর্মার আনইন্ডিয়ান ছবিতে অভিনয় করেছেন মূল চরিত্রে। এখনো সেটি মুক্তি পায়নি, প্রিমিয়ার দেখার জন্যই সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার আমন্ত্রণ জানিয়েছেন শাহরুখ, টেন্ডুলকার, প্রীতি জিনতাসহ আরও কয়েকজনকে। লি বলছেন, অস্ট্রেলিয়ায় সবাই নাকি বেশ প্রশংসা করেছেন তাঁর অভিনয়ের। তবে শাহরুখের কাছ থেকে প্রশংসা পেলে সেটা নিশ্চয়ই বিশেষ কিছু হবে। ইন্ডিয়া টুডে।