লির জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিয়ার্স মরগানকে একটু বেশিই সাহসী বলতে হবে। সাহসী না বলে বোকাও বলা যায়। নইলে কি কেউ আর ব্রেট লির মতো বোলারকে গতির তোপ দাগার চ্যালেঞ্জ ছুড়ে দেয়? টিভি উপস্থাপক মরগানকে সেটার মূল্য দিতে হয়েছে পাঁজরের একটা হাড় ভেঙে। পরে সেটার জন্য সমালোচনাও কম সইতে হয়নি ব্রেট লিকে। নিউজিল্যান্ড কিংবদন্তি রিচার্ড হ্যাডলি মরগানকে জীবনসংশয়ে ফেলে দেওয়ার জন্য লির সমালোচনাও করেছেন। তা লি নিজে কী ভাবছেন? অস্ট্রেলিয়ান পেসার বলেছেন, কিবোর্ডে যাঁরা বড় বড় কথা বলেন, তাঁদের একটু ‘শিক্ষা’ দিতে চেয়েছিলেন, এর বেশি নয়। তবে সাহস করে ব্যাট ধরার জন্য মরগানের প্রশংসাও করেছেন। ওয়েবসাইট।