প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের আগস্টে দুজনের ঘনিষ্ঠ ছবি ছাপা হয়েছিল গণমাধ্যমে। তবে সম্পর্কের কথা তখন অস্বীকার করলেও পরে তা গোপন থাকেনি। বছর না ঘুরতেই সেই বান্ধবী লানা অ্যান্ডারসনকে এবার তো করে ফেললেন বিয়েও। গত সপ্তাহে নিউসাউথ ওয়েলসে লির নতুন বাড়িতে বিয়েটা হয়ে গেছে বলে জানা গেছে। অস্ট্রেলিয়ার সাবেক গতি-তারকার এটা দ্বিতীয় বিয়ে। ২০০৬ সালে প্রথম বিয়ের দুই বছরের মাথায় স্ত্রী এলিজাবেথ কেম্পের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় লির। প্রেস্টন নামে লি-কেম্পের একটা ছেলেও আছে। ওয়েবসাইট।