লিলির স্থানে ম্যাকগ্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমআরএফ পেস ফাউন্ডেশনের পরিচালক হিসেবে দীর্ঘ ২৫ ধরে কাজ করছেন ডেনিস লিলি। বয়স হয়ে গেছে। আর পারছেন না। ৬৩ বছর বয়সী লিলি গত মাসে ঘোষণা দিয়েছেন, ফাউন্ডেশনে এ বছরটাই তাঁর শেষ।বার্তা সংস্থা পিটিআই আজ রোববার জানিয়েছে, পেস ফাউন্ডেশনে অস্ট্রেলীয় লিলির পদে আসছেন তাঁরই স্বদেশি গ্লেন ম্যাকগ্রা। এখানে দায়িত্ব পালনকে কঠিন কাজ হিসেবে অভিহিত করেছেন ম্যাকগ্রা।১৯৮৭ সালে ভারতের চেন্নাইয়ে ডেনিস লিলির হাত ধরে পেস ফাউন্ডেশনের যাত্রা শুরু। ফাস্ট বোলারদের প্রশিক্ষণের প্রতিষ্ঠান হিসেবে গোটা বিশ্বে এটি জনপ্রিয়তা পেয়েছে। ১৯৯২-৯৩ সালে ম্যাকগ্রা নিজেও এখানে লিলির অধীনে প্রশিক্ষণ নিয়েছেন।পেস ফাউন্ডেশনের পরিচালকের দায়িত্ব পাওয়াকে ‘বড় সম্মানের’ বলে অভিহিত করেছেন ম্যাকগ্রা। ৪২ বছর বয়সী অস্ট্রেলিয়ার সাবেক এই ফাস্ট বোলার বলেছেন, ‘এমআরএফ পেস ফাউন্ডেশনে কাজ করাটা অনেক বড় সম্মানের। আমি জানি, লিলির জায়গা অন্য কাউকে দিয়ে পূরণ করা অসম্ভব। তাঁর মতো করে কাজ করা কঠিন। তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’ম্যাকগ্রা বলেন, ‘এটা কঠিন একটা দায়িত্ব। ডেনিস যতটা সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, এর অর্ধেক করতে পারলেও আমি খুশি। আমি তা-ই করি, যা ভালোবাসি। ক্রিকেট থেকে যা অর্জন করেছি, এর সবই ঢেলে দিতে চাই আমি।’এমআরএফ পেস ফাউন্ডেশনের প্রশিক্ষণ নেওয়াদের জাভাগাল শ্রীনাথ, ইরফান পাঠান, ভেঙ্কটেশ প্রসাদ, আর পি সিং, জহির খান, শ্রীশান্ত, চামিন্ডা ভাস, হিথ স্ট্রিক, মিচেল জনসন ও ব্রেট লি অন্যতম। স্কুলে পড়ার সময় ফাস্ট বোলার হওয়ার আশায় লিটল মাস্টার শচীন টেন্ডুলকারও এখানে প্রশিক্ষণ নিয়েছিলেন।পেস ফাউন্ডেশন থেকে বিদায় নেওয়ার কারণ হিসেবে ডেনিস লিলি বলেছেন, ‘দীর্ঘ ২৫ বছর এই সম্মানজনক দায়িত্ব পালন করেছি। ৬৩-র বেশি বয়স হয়ে গেছে। আর পরিবার থেকে দূরে থাকতে চাই না। পরিবার ও বয়সের কারণে ভিন্ন চিন্তা করতে হচ্ছে।’