প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরুষদের ম্যারাথনে দ্বিতীয় হয়েই মুষ্টিবদ্ধ দুটি হাত মাথার ওপর ধরেছেন ফেইসা লিলেসা। আনন্দে উদ্যাপন নয়, এটি ইথিওপিয়ান অ্যাথলেটের প্রতিবাদ। ইথিওপিয়া দরিদ্র দেশ হলেও গত দশকে সেখানে শিল্পায়ন বেড়েছে উল্লেখযোগ্য হারে। শিল্পায়নে জোর দিতে রাজধানী আদ্দিস আবাবার চারপাশে প্রচুর কৃষিজমি পুনরায় বণ্টনের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। এতে আদিবাসীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরকারের পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে গত নভেম্বর থেকেই ক্ষুব্ধ হয়ে উঠেছে ওরোমো জনগোষ্ঠী। লিলেসা উঠে এসেছেন এই গোত্র থেকে। ম্যারাথনে রুপা জিতে তিনি সরকারের বিরুদ্ধে জানিয়েছেন অভিনব প্রতিবাদ, ‘ওরোমোরা এখন আন্দোলন করছে তাদের অধিকার, শান্তি ও জায়গার জন্য। সম্ভবত আমি দেশ ত্যাগ করব। সরকারের সমর্থন করলেই আপনি ইচ্ছেমতো কাজের সুযোগ পাবেন, নতুবা নয়।’ রয়টার্স।