লিস্ট-এ বোলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুবেল হোসেন, আল আমিন হোসেন, এরপর তাইজুল ইসলাম। লিস্ট-এ মর্যাদা পাওয়া ঢাকা প্রিমিয়ার লিগ তৃতীয় রাউন্ড পেরোতেই এই তিনজনের সৌজন্যে তিন-তিনবার দেখে ফেলেছে ইনিংসে ৬ উইকেট। আবাহনীর আল আমিন (৬/১৬) ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে, গাজী ট্যাংকের রুবেল হোসেন (৬/১৮) খেলাঘরের বিপক্ষে এবং প্রাইম দোলেশ্বরের তাইজুল ইসলাম (৬/১৯) শেখ জামালের বিপক্ষে নিয়েছেন ৬ উইকেট করে। বাংলাদেশের ঘরোয়া লিস্ট-এ টুর্নামেন্টে (ঢাকা লিগ ও জাতীয় লিগের এক দিনের ম্যাচ) এর আগে ৬ উইকেট পাওয়ার উদাহরণ ছিল মাত্র তিনটি। লিস্ট-এ ম্যাচে বাংলাদেশি বোলারদের ৭ উইকেট নেওয়ার উদাহরণ আছে একটিই। ২০০৪ সালের ২ এপ্রিল সফরকারী জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ১৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন বাংলাদেশ ‘এ’ দলের বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক।