লুক রাইটেরও বিশ্বকাপ শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ড শিবিরে আবারও চোটের থাবা। চোট আগেই কেড়ে নিয়েছে জো রুট, বেন স্টোকসকে। বাংলাদেশে এসে ছিটকে পড়লেন লুক রাইট। আগে থেকেই বয়ে বেড়াচ্ছিলেন পেটের পেশির চোট। তবে প্রত্যাশা ছিল ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন ইংলিশ অলরাউন্ডার। কিন্তু গতকাল সন্ধ্যায় নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ ছিল ইংল্যান্ডের। তার আগে সকালে নিশ্চিত হয় খেলা হচ্ছে না রাইটের। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে ক্রেইগ কিসওয়েটারকে। এই উইকেটকিপার-ব্যাটসম্যান সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর, শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপে, নিউজিল্যান্ডের বিপক্ষে। কাল আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই নিউজিল্যান্ডের ম্যাচ দিয়েই ইংল্যান্ড শুরু করেছে। তবে কিসওয়েটারের একাদশে জায়গা হয়নি। ওয়েবসাইট।