লুকাকু 'দ্রগবা' নন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুজনের শারীরিক গঠন একই রকম; দীর্ঘদেহী, শক্তিশালী। একজন যখন চেলসির জার্সি গায়ে চড়িয়েছেন, অন্যজনের চেলসি ক্যারিয়ার অস্তাচলে। দিদিয়ের দ্রগবা চেলসির হয়ে সম্ভাব্য সবকিছুই জিতেছেন। রোমেলু লুকাকু জেতেননি এখনো কিছুই। প্রাক-মৌসুম মালয়েশিয়া সফরে তাঁর সঙ্গে দ্রগবার তুলনা উঠতেই তাই মাথা ঝাঁকালেন কোচ হোসে মরিনহো, ‘আমরা রোমেলুকে সম্মান করব, তাই বলে দ্রগবার সঙ্গে তাঁর তুলনা করব না। কেননা দ্রগবা এই ক্লাবের এক কিংবদন্তি।’
১৯ বছর বয়সী বেলজিয়ান স্ট্রাইকার লুকাকু উইগানে ধারে খেলতে গিয়ে গত মৌসুমে করেছেন ১৭ গোল। চেলসিতে ফিরেও আছেন গোলের ধারায়। থাইল্যান্ডে গোল পেয়েছিলেন, গত পরশু মালয়েশিয়া একাদশের সঙ্গেও একটি গোল করেছেন। চেলসিও ম্যাচটা জিতেছে সহজেই। এক সাংবাদিকের মাথায় দ্রগবার সঙ্গে তুলনাটা এসেছিল সে কারণেই। এএফপি, ওয়েবসাইট।